মিটারে সিল লাগানো প্রয়োজন
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:২০
পল্লী বিদ্যুত্ অফিসের প্রত্যেক আবাসিক, বাণিজ্যিক, শিল্প, সেচ, মসজিদ, মন্দির, বৃহিশল্প ইত্যাদি মিটারে নিরাপত্তা সিল লাগানো থাকে, যাতে অসাধু বিদ্যুত্ ব্যবহারকারী অবৈধভাবে বিদ্যুত্ ব্যবহার করতে না পারে। তারপরও ডে অপারেশন, নাইট অপারেশন করে অসাধু বিদ্যুত্ ব্যবহারকারীকে ধরা হয় এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্নসহ জরিমানা আদায় করা হয়। যেমন- একটি ঘরে সিল (তালা) থাকা অবস্থায় মালামাল চুরি হয়। কিন্তু পিডিবিসহ অন্যান্য প্রতিষ্ঠানের আবাসিক, বাণিজ্যিক, শিল্প, সেচ, মসজিদ, মন্দির ইত্যাদি মিটারে সিল লাগানো হয় না। ফলে বিদ্যুত্ চুরি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সিস্টেম লস বৃদ্ধি পায় এবং সরকারকে কোটি কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত করা হয়। তাই পিডিবিসহ সকল বিদ্যুত্ সিস্টেমের প্রত্যেকটি মিটারে নিরাপত্তা সিল লাগানোর ব্যবস্থা নেয়া প্রয়োজন। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
ছালেহ আহমেদ,
কুমিল্লা পল্লী বিদ্যুত্ অফিস, কুমিল্লা