সৃষ্টিশীল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৫
বর্তমান চাকরির বাজারে ক্যারিয়ার বিবেচনায় গুরুত্ব পাচ্ছে কর্মমুখী শিক্ষা। শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশীরা কর্মমুখী ও সৃষ্টিশীল বিষয়ের ওপর পড়াশোনা করে স্বাবলম্বী হচ্ছেন। এসব বিষয়ের মধ্যে অন্যতম ফ্যাশন ডিজাইন, অ্যাপারেল মার্চেন্ডাইজিং, ইন্টেরিয়র ডিজাইন ও গ্রাফিক্স ডিজাইন। অনেকেই এসব বিষয়ে কোর্স করে উজ্জ্বল ক্যারিয়ার গড়েছেন। রাজধানীর ধানমন্ডিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনে (এনআইডি) শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন সৃষ্টিশীল বিষয়ে চার বছর মেয়াদি বিএসসি অনার্স কোর্স। এ ছাড়াও এখানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিপ্লোমা কোর্স করার সুযোগ।
বিএসসি অনার্স ও ডিপ্লোমা কোর্স :ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (এফডিটি), অ্যাপারেল ম্যানুফেকচারিং অ্যান্ড টেকনোলজি (এমটি), নিটওয়্যার ম্যানুফেকচারিং অ্যান্ড টেকনোলজি (কেএমটি), ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, অ্যাপারেল মার্চেন্ডাইজিং ও গ্রাফিক্স ডিজাইন—এসব বিষয়ে অনার্স ও ডিপ্লোমা কোর্স সম্পন্নের মাধ্যমে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে এনআইডিতে। জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউ অ্যান্ড আই অ্যাল্যায়েন্স বিভাগের মাধ্যমে ডিপ্লোমা সার্টিফিকেট দিয়ে থাকে এনআইডি।
কেন পড়বেন এসব বিষয়ে :চাহিদার তুলনায় আমাদের দেশে টেক্সটাইল ও গার্মেন্ট শিল্পে যোগ্যতাসম্পন্ন শিক্ষিত প্রার্থীর সংখ্যা অনেক কম। তাই টেক্সটাইল মিল, বায়িং হাউজ, বুটিক হাউজ, ফ্যাশন হাউজ ও গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠানে ফ্যাশন ডিজাইন ও অ্যাপারেল মার্চেন্ডাইজিংয়ে ডিগ্রি নেওয়া প্রার্থীদের চাহিদা এতটাই বেশি যে পাস করে বের হওয়ার পর দ্রুত চাকরি পাওয়া যায়। ইন্টেরিয়র ডিজাইনারদের কর্মক্ষেত্রের সুযোগ এখন আগের তুলনায় সারাবিশ্বেই অনেক বেশি। এ ছাড়া সৃষ্টিশীল বিষয় নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে গ্রাফিক্স ডিজাইনে কোর্স সম্পন্ন করা প্রার্থীদের চাকরির সুযোগ। ৯৬১১৭৬৫, ০১৯২১৬৬৮৯৯৯ নম্বরে ফোন করে এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।
এনআইডিতে কেন পড়বেন :চাকরির বাজারে এনআইডি থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের চাহিদা রয়েছে এখানকার শিক্ষকরা দক্ষ ও অভিজ্ঞ। এনআইডিতে শিক্ষার জন্য রয়েছে প্রয়োজনীয় উপকরণ ও আধুনিক সুযোগ-সুবিধা। সৃষ্টিশীল বিষয়ের ওপর পড়াশোনার জন্য এখানে রয়েছে উন্নত পরিবেশ। ভর্তির জন্য রয়েছে শিক্ষার্থীদের বিশেষ কোটা।
আবেদন ফরম সংগ্রহ ও ভর্তি :অনার্স ও ডিপ্লোমা কোর্সে সীমিত আসনে ভর্তি ফরম বিতরণ চলছে। চার বছর, এক বছর ও ছয় মাস মেয়াদি কোর্সে ভর্তির সুযোগ রয়েছে। যোগাযোগ :৩৮/১, রোড-২, ধানমন্ডি, ঢাকা।