নো টি শ বো র্ড

বিজেম-এ সাংবাদিকতার বুনিয়াদি কোর্স

দেশের একমাত্র বেসরকারি সাংবাদিকতা ইনস্টিটিউিট ‘বাংলাদেশ ইনস্টিটিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া (বিজেম)’ আধুনিক সাংবাদিকতার মূল বিষয়সমূহ সম্পর্কে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ২ মাসব্যাপী সাংবাদিকতার বুনিয়াদি কোর্সের আয়োজন করেছে। কোর্সটি শুরু হবে ২২ সেপ্টেম্বর। কোর্সটির পাঠ্যসূচিতে সাংবাদিকতার মৌলিক ও অতি প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে তাত্ত্বিক ও ব্যবাহারিক ক্লাস থাকবে। এতে শিক্ষার্থীদের ইলেকট্রনিক ও অনলাইন সাংবাদিকতা সম্পর্কেও ধারণা দেওয়া হবে। কোর্সটি পরিচালনা করবেন প্রতিষ্ঠিত সাংবাদিকবৃন্দ। এ ছাড়া এ মাসেই বিজেম-এ টেলিভিশন সাংবাদিকতা (টিভি নিউজ রিপোর্টিং), ডিজিটাল ভিডিও এডিটিং ও টিভি ক্যামেরা পরিচালনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু হচ্ছে। প্রতিটি কোর্সেই বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। যোগাযোগ :২৫৭/৮, এলিফ্যান্ট রোড, কাঁটাবন ঢাল, ঢাকা। ফোন :৮৬১৭৯১২, ০১৭১৫৮২২৭৭৮।