সাইকেলে ৬৪ জেলা ভ্রমণ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৮
ভ্রমণ পিপাসু এক যুবক, মাইজুর রহমান খাঁন, মীরপুর বাংলা কলেজে বিএসএস (অধ্যয়নরত) উপজেলার শ্যামগ্রাম গ্রামের উপজেলার শ্যামগ্রাম গ্রামে। দেশের রূপ, প্রকৃতি, ঐতিহাসিক নিদর্শন, পর্যটন স্থান, কৃষ্টি, কালচার ও বহুরূপী প্রকৃতি দেখার ইচ্ছেতেই এ ভ্রমণ উদ্দেশ্যে। তিনি ঢাকার ধানমন্ডি বিডি সাইক্লিষ্টের টেনিং নিয়েছেন ৩ মাস । গত ৯ আগস্ট ঢাকা জেলা থেকে যাত্রা শুরু করেন এবং গত ২৯ আগস্ট ৬৪টি জেলা ভ্রমণ শেষে ঢাকায় ফিরে আসেন। গত মঙ্গলবার তার গ্রামের বাড়িতে সাংবাদিকদের সাথে সাক্ষাত্কারে তিনি বলেন, “ট্রেনিং শেষে লিডারদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কোন টিপস্ পাইনি। ঈদুর ফিতরের রাতে ১২.১ মিনিটে ঢাকা মীরপুর থেকে যাত্রা শুরু করি। ভাল লেগেছে বাংলার আকা-বাঁকা মেঠোপথ, নদী-নালা, খাল-বিল, রাস্তার পাশে সারি সারি গাছ, পাহাড়-পর্বত। কষ্ট পেয়েছি উত্তরাঞ্চলে দুর্ভোগ দেখে, ভোলায় বন্যাদুর্গত মানুষ দেখে। বাংলাদেশ দেখেছি এবার বিশ্ব দেখতে চাই ”।