হযরত শাহজালাল (র.) এর ওরসের লাকড়ি তোড়া সম্পন্ন
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪২
সিলেটে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উত্সবমুখর পরিবেশে গত মঙ্গলবার ওলিকুল শিরোমনি হযরত শাহজালাল (র.) এর ওরসপূর্ব লাকড়ি তোড়া (জ্বালানি কাঠ সংগ্রহ) সম্পন্ন হয়েছে। সংগৃহীত কাঠ দিয়ে আগামী ওরসের শিরনি রান্না করা হবে।
প্রতি বছরের ন্যায় এবারও বাদ জোহর দরগাহ মসজিদ থেকে বিশাল শোভাযাত্রার মাধ্যমে ভক্ত আশেকানরা শহরতলীর লাক্কাতুরা বাগানে যান। ভক্তরা মাথায় লাল কাপড় বেঁধে শোভাযাত্রায় যোগ দেন। লাক্কাতুরায় মিলাদ মাহফিল শেষে বিভিন্ন টিলা থেকে জ্বালানি কাঠ কেটে তা নিয়ে আবার মিছিল সহকারে মাজার শরীফে ফেরেন। পরে সেখানে মোনাজাত অনুষ্ঠিত হয়।