ছেলেকে চুরিতে বাধা দেয়ায় পিতা খুন
ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪২
উপজেলার গান্ধিগাঁও গ্রামে সোমবার রাতে আব্দুল মতিন নামে এক ব্যক্তি পুত্রের হাতে খুন হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল মতিনের ছেলে আব্দুল মজিদ গারো পাহাড় থেকে গাছ চুরি করে। বন-বিভাগের লোকজন ওই গাছ চুরির ব্যাপারে পিতা আব্দুল মতিনের কাছে নালিশ করে। ঘটনার দিন বিকেলে আব্দুল মতিন তার ছেলে মজিদকে গাছ চুরির বিষয় নিয়ে চাপ দিলে ক্ষিপ্ত ছেলে তার মাথায় আঘাত করলে তিনি গুরুত্বরভাবে আহত হন। আহত আব্দুল মতিনকে প্রথমে ঝিনাইগাতী সদর ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে ঘাতক ছেলে পলাতক রয়েছে।