ধোবাউড়া উপজেলা চেয়ারম্যান হত্যা
গ্রেফতার আতংকে ৫ গ্রাম পুরুষ শূন্য
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৩
ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ফুরকান উদ্দিন সেলিম হত্যার ঘটনা ৪ দিন অতিবাহিত হলেও এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। এদিকে ধোবাউড়া থেকে ১৪৪ ধারা ও বিজিবি প্রত্যাহার করা হয়েছে।
তবে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশী গ্রেফতার আংতকে উপজেলার সাতারিয়া পাড়া, মুক্তাগাছা, গৌরিপুর, রানীপুর, রনসিংহপুরসহ ৫টি গ্রাম পুরুষ শূন্য হয়ে পড়েছে। আওয়ামী লীগ ঘোষিত ৩ দিনের শোক কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিতকরণ কর্মসূচি পালিত হয় এবং মঙ্গলবার দুপুরে চেয়ারম্যানের সমর্থকরা হত্যার বিচার দাবি করে বিক্ষোভ মিছিল করে। সারা উপজেলায় পুলিশের হয়রানি ও গ্রেফতার আংতকে রয়েছেন এলাকাবাসী।