অনূর্ধ্ব ১৫ ক্রিকেটারদের ‘স্ক্রিনিং’ ক্যাম্প শুরু শনিবার

অনূর্ধ্ব ১৫ ক্রিকেটারদের ‘স্ক্রিনিং’ ক্যাম্প আগামী সাত আগস্ট, শনিবার শুরু হতে যাচ্ছে। ক্যাম্পে ডাক পেয়েছেন মোট ৩৩ জন খেলোয়াড়। এর আগে শুক্রবার খেলোয়াড়দের মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে।