মুফতি ওয়াক্কাসকে অবিলম্বে মুক্তি দিন
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৩
হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় নেতা ও বিশিষ্ট আলেম মুফতি মুহাম্মদ ওয়াক্কাসকে গ্রেফতারের নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন সংগঠনের আমীর আল্লামা শাহ্ আহমদ শফীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মঙ্গলবার এক যুক্ত বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, মুফতি ওয়াক্কাসকে গ্রেফতার করে সরকার তাওহীদি জনতার ঈমানী আন্দোলনে ঘি ঢেলে দিয়েছে। আমরা সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, অবিলম্বে মুফতি ওয়াক্কাসকে মুক্তি দেয়া না হলে যে কোনো পরিস্থিতির দায়ভার সরকারকেই বহন করতে হবে।