১৮ দফা বাস্তবায়নের লক্ষ্যে খুলনা উন্নয়ন কমিটির কর্মসূচি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৩
পাইপ লাইনে গ্যাস সরবরাহ, মাওয়ায় পদ্মা সেতু নির্মাণসহ ১৮ দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। গত মঙ্গলবার স্থানীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও আগামী ১৪ সেপ্টেম্বর অবস্থান ধর্মঘট পালন।
সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব শেখ মোশাররফ হোসেন বলেন, সুষম উন্নয়ন নিশ্চিত করতে এবং অর্থনৈতিক সমতা আনতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দাবিগুলো বাস্তবায়ন অত্যন্ত জরুরি।