চিকিত্সার্থ সাহায্যের আবেদন
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৪
নিহা (৮) দুরারোগ্য ক্যান্সারে ভুগছে। গত ৫ মাস যাবত্ সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ডা. চৌধুরী ইয়াকুব জামালের অধীনে চিকিত্সাধীন আছে। তার চিকিত্সার জন্য ৫ লাখ টাকার প্রয়োজন। নিহার দরিদ্র পিতা মেয়ের চিকিত্সার্থে সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছেন। সাহায্য পাঠাবার ঠিকানা: মোঃ নুর আলম, সঞ্চয়ী হিসাব নং ১৮৬১৫-৮, পূবালী ব্যাংক লি:, শাহবাগ এভিনিউ, ঢাকা। ফোন: ০১৮১২৪৭৯৮৩৮।
তরিকুল ইসলাম
শিশু তরিকুল ইসলামের (৩) জন্ম থেকেই হার্টে ছিদ্র। তার চিকিত্সার জন্য ৩ লাখ টাকার প্রয়োজন। তরিকুলের দরিদ্র পিতা-মাতা ছেলের চিকিত্সার্থে সমাজের বিত্তবানদের প্রতি আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠাবার ঠিকানা: মোঃ মনির হোসেন, সঞ্চয়ী হিসাব নং ০০১২১২১০০০৩৬২৪১, সাউথইষ্ট ব্যাংক লিঃ, ধানমন্ডি শাখা। ফোনঃ ০১৭৪৯১০৭১৩৩।