অভিনেত্রী মম’র আত্মহত্যা চেষ্টা

অভিনেত্রী জাকিয়া বারী মম বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। মঙ্গলবার বিকাল সোয়া ৪ টায় তিনি অসুস্থ অবস্থায় পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানানো হয়, মম নামের একজন রোগী হাসপাতালে ভর্তি হন। তিনি নিওরো মেডিসিন বিশেষজ্ঞ আবদুল কাদের শেখ ও ডা. মতিউর রহমানের অধীনে চিকিত্সাধীন ছিলেন। হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় মমকে। হাসপাতালের রেজিস্ট্রার খাতায় ‘বিষক্রিয়াজনিত’ কারণে ভর্তি করা হয়েছে বলে উল্লেখ করা হয়। বুধবার সকালে মম সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নেন। মমের আত্মহত্যা চেষ্টার বিষয়টি নিশ্চিত করে তার চিকিত্সকরা জানান, ‘মম আত্মহত্যার চেষ্টা করেছিলেন এটা সত্য। তবে খুব দ্রুত হাসপাতালে নেয়ার কারণে এ যাত্রায় তিনি বেঁচে গেছেন। পারিবারিক সূত্র জানায়, কয়েক দিন ধরে খুব অস্থিরতায় ভুগছিলেন তিনি। এর মধ্যে কয়েকবার অতিরিক্ত ঘুমের ওষুধও খেয়েছেন। মমর স্বামী নাট্যপরিচালক এজাজ মুন্না জানান, মম এখনও পুরোপুরি সুস্থ হননি। স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের জের ধরেই তারা দু’জন দীর্ঘ কয়েকমাস আলাদা বসবাস করছিলেন। মম মিডিয়া জগতে আসেন লাক্স চ্যানেল আই সুপারস্টার সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে।