ধোবাউড়ায় উপজেলা চেয়ারম্যান হত্যার চার দিনেও মামলা হয়নি
ময়মনসিংহ ও ধোবাউড়া প্রতিনিধি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৩
উপজেলার সীমান্তবর্তী কমলপুর থেকে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফুরকান উদ্দিন সেলিম মৃধা ওরফে পাহাড়ি সেলিম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে গামারীতলা ইউনিয়নের উত্তর রানীপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে হীরা মিয়া (৩০) নামে আরো একজনকে গতকাল বুধবার গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গ্রেফতার হয়েছে ৭ জন। অপরদিকে গ্রেফতার আতংকে গামারীতলা ইউনিয়নের রনসিংহপুর, কলসিন্দুর, লাঙ্গলজোড়া, কৃষ্ণপুর, দরিরামপুরের শত শত পুরুষ এখন গ্রাম ছাড়া রয়েছেন। ঘটনার ৪ দিন অতিবাহিত হয়ে গেলেও বুধবার সন্ধা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।