টেকনাফ থেকে মালয়েশিয়াগামী ২০ যুবক আটক

নাফ নদীতে অভিযান চালিয়ে গতকাল বুধবার মালয়েশিয়াগামী ১৮ জনকে আটক করেছে বিজিবি। এছাড়া শাহপরীর দ্বীপ বিওপি বিজিবি পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে মনিরুল আলম (৩০) ও দিদারুল আলম (২৫) নামে দুইজনকে আটক করেছে। এদের দুইজনের বাড়ি রামুতে। জানা যায়, টেকনাফ দমদমিয়ার বিওপি বিজিবির সদস্যরা মৌচনী এলাকায় নাফ নদীতে অভিযান চালিয়ে ঐ ১৮ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে ১৩ জন কক্সবাজার, ২ জন সিলেট, ১ জন ব্রাহ্মণবাড়িয়ার, ২ জন চট্টগ্রামের বাসিন্দা। তাদের থানায় পাঠানো হয়েছে।