সিংগাইরে ২৫ স্কুল ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে
সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০০
ক্লাস চলাকালে গতকাল বুধবার সিংগাইর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে ২৫ স্কুল ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়লে স্কুল কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।
স্কুলের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, একদিকে প্রচণ্ড গরম অন্যদিকে ভয়াবহ লোডশেডিং চলছে। এর মধ্যে শ্রেণি কক্ষে ছাত্রীদের গাদাগাদি করে বসতে হয়। ফলে তারা অসুস্থ হয়ে যায়। সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. নজরুল ইসলাম বলেন, না খেয়ে আসা, প্রচণ্ড গরম ও সাইকোলজিক্যাল কারণে সাধারণত এটা হয়। এ নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই।