বাহাউদ্দিন নাছিমের রোগমুক্তির জন্য দোয়া কামনা

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশের সভাপতি আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম গুরুতর অসুস্থ। তার রোগমুক্তির জন্য পরিবার এবং দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে। আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস জানান, গতকাল বুধবার সকালে ন্যাশনাল ইন্সটিটিউট অফ নিউরোসায়েন্স এন্ড হসপিটালে তার সেরিব্রাল এনজিওগ্রাম করা হয়েছে। বর্তমানে তাকে পোস্ট অপারেটিভ কেয়ার ইউনিটে (পিওসি) রাখা হয়েছে। গত সোমবার তার ব্রেনের সিটি এনজিওগ্রাম করা হয়।