বরগুনা-২ আসনের উপ-নির্বাচনে ৩ জনের মনোনয়নপত্র সংগ্রহ

বরগুনা-২ আসনের উপ-নির্বাচনে অংশগ্রহণের জন্য গতকাল বুধবার আরও তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জেলা নির্বাচন অফিস জানায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু, বেতাগী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুস সোবাহান স্বতন্ত্র প্রার্থী হিসাবে এবং শওকত হাসানুর রহমান রিমন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। উপ-নির্বাচনে প্রার্থী হিসাবে পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান শওকত হাসানুর রহমান রিমনকে ইতিমধ্যে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। উপজেলা চেয়ারম্যানের পদ থেকে হাচানুরের পদত্যাগ সংসদের শূন্য হওয়া বরগুনা-২ (পাথরঘাটা-বেতাগী-বামনা) নির্বাচনে অংশগ্রহণের জন্য শওকত হাচানুর রহমান পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। গতকাল বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয় তার পদত্যাগপত্র গ্রহণ করেছে। ৩রা অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে বরগুনা-২ আসনের উপ-নির্বাচন।