আগামীকাল নানক পুত্র সায়েমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০১
আগামীকাল শুক্রবার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের একমাত্র পুত্র সায়েমুর রহমান সায়েমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। দিনটি উপলক্ষে নানক পরিবারের পক্ষ থেকে আগামীকাল বাদ আছর জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এই আয়োজনে সকলকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন জাহাঙ্গীর কবির নানক ও তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু নার্গিস। ২০১১ সালের ৬ সেপ্টেম্বর সড়ক দুর্ঘটনায় সায়েমের মৃত্যু হয়।