এই সময়ে মানুষকে দেখানোর চেয়ে পুরস্কারের জন্য চলচ্চিত্র নির্মাণের হিড়িক পড়েছে। সেখানে দেশের সব মানুষের কাছে পৌঁছানোর পরিকল্পনার চেয়ে বড় আর কী হতে পারে! তেমনি এক পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন ‘বান্ধব’ চলচ্চিত্রের পরিচালক সুজন বড়ুয়া। তিনি বলেন, ‘সেন্সর পাশ করেছে সিনেমাটি। তবে গল্পনির্ভর সিনেমাটি ঈদে নয়, তার দু-তিন সপ্তাহ পর বড় পরিসরে মুক্তি দেওয়ার ইচ্ছে আছে। এটা আমি সবাইকে দেখাতে চাই, অনেক পরিশ্রমের সিনেমা এটি।’
মৌলিক এবং বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। এতে অভিনয় করেছেন গাজী রাকায়েত, মৌ খান, রেবেকা রৌফ, জয়রাজ, প্রয়াত সিরাজ হায়দার, সুমিত, আসমা, হাবিব খান, আন্না, শায়লা, উর্মি, আরফান প্রমুখ।