আজকের রাশিফল
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০১৩, ১৯:২০
আজ ২২ ভাদ্র, ১৪২০ বঙ্গাব্দ এবং ২৯ শাওয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৫২ মিনিটে এবং সূর্যাস্ত ৬-১৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৬। আপনার উপর প্রভাবকারী গ্রহ বুধ ও শুক্র। আপনার শুভসংখ্যা ৫ ও ৬ । শুভবার বুধ ও শুক্রবার। শুভরত্ন : পান্না ও হীরা।
প্রকৃতিগতভাবে আপনিঃ সৃজনশীল ও সৌন্দর্যের পূজারী। স্নেহ মমতা ও ভালোবাসার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অল্পবয়সেই বুদ্ধির বিকাশ ঘটবে। তারুণ্যেই অনেক কিছু বুঝতে শিখবেন। খেলাধুলা ও বাইরের জীবনের প্রতি আপনার একটা চিরন্তন আকর্ষণ থাকবে। সঙ্গীত ও নাটকের প্রতি থাকবে আপনার ঝোঁক। প্রভাবশালী ব্যক্তিদের সহজ আনুকূল্য পাবেন ।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:বিজ্ঞানী জন জল্টন, রকেট বিজ্ঞানী ওয়াল্টার উনবার্জার, সুনীল গঙ্গোপাধ্যায়, ক্রিকেটার তারকা শহীদ আনোয়ার।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। ব্যয় বাহুল্যের জন্য দাম্পত্য কলহ দেখা দিতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা নাও পেতে পারেন। দুশ্চিন্তা ও অবসাদে ভুগতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। বিনোদন শুভ।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে\ বিদ্যার্থীদের জন্য দিনটি খুব একটা শুভ নাও হতে পারে। সন্তানের স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। পারিবারিক পরিবেশ ভালো রাখার চেষ্টা করুন। ভাই-বোনদের সাথে মতবিরোধ এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ ওষুধ ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। পদস্থ প্রভাবশালীদের বিরাগভাজন হতে পারেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। মনোবন অক্ষুণ্ন থাকবে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই\ হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। শত্রু সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন। আর্থিক দিক ভালো যেতে পারে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। জনসম্পৃক্ত কাজে বাধার সৃষ্টি হতে পারে। যোগাযোগ শুভ।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ সামাজিক কাজকর্মে সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। চাকরিস্থলে কোনো ধরনের সমস্যার সমাধান হতে পারে। পদস্থ প্রভাবশালীদের আনুকূল্য পাবেন। গুরুত্বপূর্ণ কোনো কাজে সাফল্য আসতে পারে। নিজের উপর আস্থা রাখুন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ রাজনৈতিক ক্ষেত্রে প্রভাব বৃদ্ধির সুযোগ পেতে পারেন। সামাজিক কাজকর্মে সাফল্য আসতে পারে। বাণিজ্যিক ক্ষেত্রে প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন। আজ ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। রোমান্টিক যোগাযোগ শুভ।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ কোন আত্মীয় আজ আপনার উপকারে আসতে পারে। মতবিরোধ এড়িয়ে চলার চেষ্টা করুন। কারো সাথে মাথা গরম করা ঠিক হবে না। মনযোগের অভাবে কোনো কাজ পণ্ড হয়ে যেতে পারে। পাওনা টাকা আদায়ের চেষ্টা ফলপ্রসূ হতে পারে। আর্থিক দিক তুলনামূলকভাবে ভালো যাবে।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ কিছু সুযোগ হাতে আসতে পারে। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে ভালো করবেন। ভুলের জন্য আর্থিক ক্ষতিগ্রস্ত হতে পারেন। আবেগপ্রবণ না হলেই ভালো করবেন। কোনো দুঃসংবাদের জন্য মনকে প্রস্তুত রাখুন। প্রবাস আনন্দদায়ক হতে পারে
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ অংশীদারি ব্যবসায় বা যৌথ কাজে নিজেই সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করুন। অপ্রিয় সত্য এড়িয়ে চলার চেষ্টা করুন। শিক্ষাবিদ ও আইনজীবীদের জন্য দিনটি শুভ। পেশাগত সাফল্য ও সুনাম বৃদ্ধির সম্ভাবনা আছে। প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিন।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ আর্থিক কোনো উদ্যোগ সফল হতে পারে। আর্থিক সাফল্যে আনন্দবোধ করবেন। গবেষকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। গুরুত্বপূর্ণ কোন সাফল্য আনন্দদায়ক হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ ঘনিষ্ঠ কোনো আপনজনের জন্য ব্যয় বৃদ্ধির আশংকা আছে। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। শরীর খুব একটা ভালো যাবে না। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ আজ নিজের প্রতিভার স্বীকৃতি পেতে পারেন। প্রাপ্ততথ্য সতর্কতার সাথে যাচাই করে নিন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। আজ কানো ঝুঁকি না নিলেই ভালো করবেন।