ব ই য়ে র ক থা

সভ্যতার সংকট ও রবীন্দ্রনাথ মুহাম্মদ হাবিবুর রহমান প্রচ্ছদ :সমর মজুমদার প্রকাশনায় :অনন্যা দাম :১৫০ টাকা মুহাম্মদ হাবিবুর রহমানের অসংখ্য পরিচয় আমরা দিতে পারি। কিন্তু বইপ্রেমীদের কাছে তাঁর সবচেয়ে বড় পরিচয় তিনি একজন সুলেখক। সভ্যতা সংকটমুক্ত হয় না কখনো। কারণ এক সংকট দূর হয় তো আরও অসংখ্য সংকট জন্ম নেয়। রবীন্দ্রনাথ সংকট সমাধানের বেশকিছু ধাপ বিভিন্ন সময় বলেছেন বা লিখেছেন। বইটির ১২টি অধ্যায়ে সংকট সমাধানে রবীন্দ্র-ভাবনা তুলে ধরা হয়েছে। ০০০ ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ ইলিয়াস উদ্দীন বিশ্বাস প্রচ্ছদ :সব্যসাচী হাজরা প্রকাশনায় :অন্বেষা প্রকাশন দাম :২০০ টাকা ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দেলন ও রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি স্বাধীন ভূখণ্ড—বাংলাদেশ। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে জীবন দিয়েছে বাংলার দেশপ্রেমিক সন্তানেরা। তাদের মহান আত্মত্যাগের কথাই ফুটে উঠেছে এই গ্রন্থে। এছাড়াও গ্রন্থটিতে দেশে বসবাসরত ক্ষুদ্র জনগোষ্ঠীর বৈচিত্র্যময় জীবনধারার চিত্র, অবহেলিত নারীর অধিকার আদায়ে এবং প্রতিক্রিয়াশীল রাজনীতির বিরুদ্ধে আন্দোলনরত নারীদের কথা লেখক ফুটিয়ে তুলেছেন। শুধু তা-ই নয়, আমাদের শিক্ষাক্ষেত্রে বিরাজমান সমস্যা সমাধানের পথও খোঁজার চেষ্টা করা হয়েছে এই গ্রন্থে। ০০০ থ্রী কমরেডস্ মূল :এরিক মারিয়া রিমার্ক অনুবাদ :জাবেদ সুলতান প্রচ্ছদ :নিয়াজ চৌধুরী তুলি প্রকাশনায় :আদি প্রকাশন দাম :৪০০ টাকা এরিখ মারিয়া রিমার্কের বিখ্যাত উপন্যাস থ্রী কমরেডস্ শিহরণ জাগানো একটি গ্রন্থ। ১৯২৮ সালে বৃহত্ জার্মান শহরের সীমান্ত অঞ্চলে তিন যুবক সামান্য আয় দিয়ে এগিয়ে যাচ্ছে অনিশ্চিত জীবনের দিকে। একদিকে অস্ত্রসহ অশ্বারোহী সৈনিক রাস্তায় উচ্চকণ্ঠে ধাবমান। অস্থিরতা, দারিদ্র্য এবং উত্পীড়ন পুরো দেশজুড়ে। শুধু বন্ধুত্ব এই তিন যুবককে সবকিছু থেকে দূরে সরিয়ে রেখেছে। তিনজনের মাঝে সবচেয়ে ছোটজন ভালোবাসে এক মহিলাকে। মহিলাটি ওই যুবকের চেয়ে বয়সে বড়। কঠিন এই জীবনের মাঝে আধ্যাত্মিক ত্যাগ এই তিন বন্ধু ও মহিলাকে এক সুতোয় বেঁধেছে। সবকিছু পেয়েছে তারা, যা স্বপ্নেও ভাবেনি...