গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০১৩, ২০:০৩
কাগজ ভাঁজ করে কোনোকিছু বানানোর চমত্কার এক শিল্প হলো অরিগ্যামি। আর এই অরিগ্যামি বা কাগজের বানানো সামগ্রির ক্ষেত্রে সবচেয়ে বেশি সংখ্যক কাগজের নৌকা বানিয়ে যারা রেকর্ড বুকে স্থান করে নেয় তারা হলো জার্মানির ফর্স্ট শহরের মনটেসরি কিটা সেন্ট গডহার্ড কিন্ডারগার্ডেনের শিক্ষার্থীরা। এই স্কুলটির শত বছর পূর্তি উপলক্ষে শিক্ষার্থীরা ৪,৩৪৫টি কাগজের নৌকা বানিয়ে শুধুমাত্র সবচেয়ে বেশি কাগজের নৌকা বানানোর রেকর্ডই গড়েননি বরং নানা রঙের কাগজ দিয়ে বানানো এই নৌকাগুলো দিয়ে তারা একটি চমত্কার মোজাইক বা চিত্রকর্মও তৈরি করেছিলেন।