বাইকে যখন বদ আমির খান
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০১৩, ২০:৪৩
‘ধুম’ সিরিজে অভিষেক বচ্চন ও উদয় চোপড়াকে দেখা গিয়েছে বদ লোক জন আব্রাহাম এবং ঋত্বিক রোশনকে তাড়া করতে। এবার ওই দুই পুলিশ কর্মকর্তার তাড়া খেয়েছেন বলিউড পারফেক্টশনিস্ট আমির খানও। আর এই ছবির মধ্য দিয়েই আমির খানকে প্রথমবারের মতো বাইকে দুর্দান্ত অ্যাকশন করতে দেখা যাবে। গতকাল ছবিটির ট্রেইলর মুক্তি পায়। বিএমডব্লিউ-এর ৬৫০ সিসির একটি দুর্দান্ত বাইকে অস্ত্রধারী আমির খান পালিয়ে বেড়াবেন অভিষেক ও উদয়ের হাতের নাগালের বাইরে থাকার জন্য। ছবিটি আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাবে।