আজ ‘তবুও স্বপ্ন দেখা’

অভিনয়েই তাজিন আহমেদ নিজেকে ব্যস্ত রাখেন বেশি। তবে অবসর মিললে চেষ্টা করেন দর্শকের জন্য ভালো গল্পের নাটক রচনা করার। এবার তাজিন আহমেদেরই লেখা গল্পে জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন ও রিচি সোলায়মান। টেলিফিল্মের নাম ‘তবুও স্বপ্ন দেখা’। গল্প প্রসঙ্গে তাজিন আহমেদ বলেন, ‘মানুষের মাঝে যদি স্বপ্ন, বিশ্বাস এবং ভালোবাসা থাকে তাহলে যেকোন কাজেই সাফল্য আসে। এটাই মূলত এই গল্পের মূল বিষয়বস্তু। তবে এখন আর নাটক রচনা করার ক্ষেত্রে হিসেব করে এর সম্পর্কে কিছু বলার মাঝে আমি আনন্দ খুঁজে পাই না।’ টেলিফিল্মটি চ্যানেল আইতে আজ শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে।