‘কৃষ’-এ দজ্জাল কঙ্গনা!

‘গ্যাংস্টার’খ্যাত কঙ্গনা রানাউতকে এর আগে কখনও চলচ্চিত্রের ভিলেন চরিত্রে দেখা যায়নি। এবার দেখা যাবে। বলিউডের সুপার হিরো ঋত্বিক রোশনের ‘কৃষ’-এর তৃতীয় সিক্যুয়াল ‘কৃষ থ্রি’-এ কঙ্গনা রানাউতকে একজন দজ্জাল সুপারভিলেন চরিত্রে দেখা যাবে। উল্লেখ্য, রাকেশ রোশন পরিচালিত এই ছবিতে ঋত্বিক রোশন, প্রিয়াঙ্কা চোপড়া, কঙ্গনা রানাউতসহ আরও অভিনয় করেছেন বিবেক ওবেরয়। ছবিতে বিবেক ওবেরয়ের চরিত্রটিও ভিলেনেরে। এই ছবির মধ্য দিয়ে বিবেকও প্রথমবারেরর মতো কোনো চলচ্চিত্রে ভিলেন হিসেবে অভিনয় করছেন।