স্বৈর শাসনামলে কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইলেন চিলির বিচারকরা
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০১৩, ২০:৫১
চিলির বিচারকদের প্রতিনিধিত্ব করে এমন একটি সংগঠন সত্তর থেকে আশির দশকে সামরিক শাসনামলে বিচারকদের নানা কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেছে। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ম্যাজিস্ট্রেট নামে ওই সংগঠনটি এক বিবৃতিতে বলে, বিচার ব্যবস্থা সে সময় তার যে দায়িত্ব, মৌলিক অধিকার রক্ষা করা তার থেকে দূরে সরে গিয়েছিল।— খবর বিবিসির।
বিচারকরা বলেন, এখন সময় হয়েছে ভুক্তভোগী ও সমাজের কাছে ক্ষমা চাইবার। ১৯৭৩ থেকে ৯০ সালের মধ্যে জেনারেল অগাস্টো পিনোশেটের স্বৈর শাসনে তিন হাজার মানুষ নিহত হয়। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ম্যাজিস্ট্রেট জেনারেল পিনোশেটের ক্যু করে ক্ষমতা দখলের ৪০তম বাষির্কীর এক সপ্তাহ আগে এ ধরনের বিবৃতি দিল।