দক্ষিণ আফ্রিকায় বেতন বৃদ্ধির দাবিতে স্বর্ণখনি শ্রমিকদের ধর্মঘট
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০১৩, ২০:৫১
দক্ষিণ আফ্রিকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ধর্মঘট পালন করছে দেশটির হাজার হাজার স্বর্ণখনি শ্রমিক। গত মঙ্গলবার সন্ধ্যা থেকে তারা এ কর্মবিরতি শুরু করে। এর ফলে মন্দাভাবে চলা এ শিল্পের উত্পাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সমস্যা সমাধানে খনি মালিকদের সংগঠন জানায়, বুধবার সকালে ২৩টি খনির মধ্যে ১৬টির মালিকরা এ নিয়ে আলোচনায় বসেন। আর এ খনিগুলোই গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে সভায় জানানো হয়েছে। ন্যাশনাল ইউনিয়ন অব মাইন ওয়ার্কার্সের (এনইউএম) আহ্বানে মঙ্গলবার সন্ধ্যা থেকে ধর্মঘট শুরু হয়।