চাটখিলে সিএনজি মালিক অপহূত
চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৩
পঞ্চাশ হাজার টাকা চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় এক সিএনজি অটোরিকশা মালিক কাম চালককে অপহরণ করে মারধোর ও কুপিয়ে রক্তাক্ত জখম করে টাকা-পয়সা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। মারাত্মক আহত সিএনজি মালিক রবিউল হাসান রবিনকে (২৬) চাটখিল থানা-পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় আহতের মা মনোয়ারা বেগম থানায় মামলা দায়ের করেছেন। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার মধ্যরাতে চাটখিল উপজেলার মেঘা গ্রামে।