ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা অনুমোদন

রামগড়ের হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এলজিএসপি-২ প্রকল্পের অর্থ আত্মসাতের দায়ে সাময়িক বরখাস্ত হওয়ার পর এবার তার বিরুদ্ধে আনা মেম্বারদের অনাস্থা প্রস্তাব অনুমোদন করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আমিনুল ইসলাম জানান, দু’একদিনের মধ্যে ঐ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূন্যতার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।