মহেশপুরে ৫ ইউপি চেয়ারম্যান বরখাস্ত
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৫
হরতাল, ইউএনওকে মারধোর, ভাস্কর্য ভাংচুর ও মুক্তিযোদ্ধা অফিস ভাংচুর মামলায় দীর্ঘদিন জেল হাজতে ও পালিয়ে থাকার কারণে উপজেলার পাঁচজন ইউপি চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত চেয়ারম্যানরা হলেন— নাটিমা ইউনিয়নের ফকির আহম্মদ, নেপা ইউপির সাদেকুর রহমান, যাদবপুর ইউপির আজিজুর রহমান, স্বরুপপুর ইউপির জুলফিকার আলী, কাজীরবেড় ইউপির আব্দুল আলী। অতিরিক্ত জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তারা সাময়িক বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যানদের কারণ দর্শানোর নোটিস প্রদান করবেন। সন্তোষজনক না হলে তারা চূড়ান্তভাবে বরখাস্ত হবেন।