কুমিল্লায় সাড়ে তিন মাসেও সন্ধান মিলেনি পুলিশ সদস্যের
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৬
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল গ্রামের কামরুল ইসলাম নামের এক পুলিশ সদস্য নিখোঁজ হওয়ার পর সাড়ে ৩ মাসেও সন্ধান মিলেনি। এ ঘটনায় ওই পুলিশ সদস্যের পরিবার ব্রাহ্মণপাড়া থানায় জিডি করেছে।
জানা যায়, গত ৪ এপ্রিল পুলিশ কনস্টেবল কামরুল ইসলাম (নং- ৯৯৬) দশ দিনের ছুটি নিয়ে কর্মস্থল ব্রাহ্মণবাড়িয়া থেকে নিজ বাড়িতে আসেন। ছুটিকালীন সময়ে তিনি অসুস্থ হয়ে পড়ায় কুমিল্লা পুলিশ লাইন হাসপাতালে চিকিত্সা নেন এবং ছুটি আরো এক মাস বর্ধিত করেন।
গত ১৩ মে তিনি কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে বাড়ি থেকে রওয়ানা হন। পরে তারা কামরুলের কর্মস্থল জেলা পুলিশ লাইনে খোঁজ নিয়ে জানতে পারেন তিনি যোগদান করেননি। এরপর থেকে আত্মীয়-স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে গত ২২ জুন তার পিতা মনিরুল ইসলাম ব্রাহ্মণপাড়া থানায় একটি জিডি করেন।