প্রাইম ব্যাংকের ২৪তম বার্ষিক সাধারণ সভা গতকাল রাজধানীতে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান আজম জে চৌধুরী। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদসহ অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন। সভায় সাড়ে ১২ শতাংশ লভ্যাংশ অনুমোদিত হয়
০০০০০০০০০০০০০
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের বোর্ড অডিট কমিটির ২১৮তম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান ফরিদা পারভিন নুরু। সভায় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন
০০০০০০০০০০০০০০
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম ফতুল্লায় ব্যাংকের একটি এটিএম বুথ সম্প্রতি উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের আইটি ডিভিশনের প্রধান সুলতান বাদশা, ফতুল্লা শাখার ব্যবস্থাপক মো. মোয়াজজেম হোসেন
০০০০০০
লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ক্রিস্টফ হ্যাসিগ-এর সভাপতিত্বে কোম্পানির ২১তম বার্ষিক সাধারণ সভা গতকাল রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সভায় কোম্পানির শেয়ারহোল্ডাররা ২০১৮ সালের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন। এ সময় কোম্পানির প্রধান নির্বাহী রাজেশ সুরানাসহ ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন