ক্ষমা চাইলেন মামুনুল ইসলাম
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৯
সাফে ব্যর্থ হওয়ায় দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম। কাল ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের কাছে মামুনুল ইসলাম বলেন, আমি ক্ষমা প্রার্থী। দেশের ষোল কোটি মানুষের কাছে ক্ষমা চাইছি।
কারণ, আমরা ভালো রেজাল্ট দিতে পারিনি। এটা আমাদের ব্যাডলাক।’ মামুন বলেন, ম্যাচ জিততে ভাগ্যও লাগে।