সংবিধান অনুযায়ী সংসদ নির্বাচন হবে:নাসিম
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:০২
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, কোনো কারণে বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণে ব্যর্থ হয় তবুও সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। অধিকাংশ রাজনৈতিক দল এবং বাংলার জনগণ সে নির্বাচনে অংশগ্রহণ করবে।
বুধবার দুপুরে সিরাজগঞ্জ সার্কিট হাউসে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের পরিচালক ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব প্রফেসর ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর
রহমান বিএসসি, সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান প্রমুখ।