সিলেটে জাল টাকা তৈরির মেশিনসহ চারজন আটক

সিলেটে জাল টাকা তৈরির একটি মেশিনসহ চার জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার বিকালে নগরীর লোহারপাড়ার ১১১ নম্বর বাসা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে- সিলেটের গোলাপগঞ্জের ফয়সল, সুমন, ফারদিন ও বগুড়ার বিপ্লব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জাল টাকা তৈরির কথা স্বীকার করেছে। পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে বিপ্ল¬ব জাল টাকা তৈরির মূল কারিগর এবং সে ঢাকায় থাকে। সিলেটে এসে জাল টাকা তৈরি করে দিয়ে আবার ঢাকায় ফিরে যায়। মামলা হয়েছে।