চিকিত্সার্থ সাহায্যের আবেদন
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৩
বিথীর (১৫) বাবা-মা ৩ বছর আগে গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মারা যান। ঐ দুর্ঘটনায় বিথীও মারাত্মকভাবে আহত হন। তার মেরুদণ্ডের হাড় ভেঙ্গে যায়। তিনি বর্তমানে সম্পূর্ণ পঙ্গু অবস্থায় শয্যাশায়ী। এখন টাকার অভাবে তার চিকিত্সা বন্ধ আছে। তার চিকিত্সার জন্য ১ লাখ টাকার প্রয়োজন। তার গরিব অভিভাবকের পক্ষে এ টাকা যোগাড় করা সম্ভব নয়। তাই তার অভিভাবক সমাজের বিত্তবান ও সহূদয়বান ব্যক্তিদের নিকট আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: শিরিন আক্তার, একাউন্ট নং -SB A/C-১১১৩৪৪০, উত্তরা ব্যাংক লিমিটেড, শ্যামলী। মোবাইল: ০১৮৩৫২১২৪৯৩।
নিহান
ফুটফুটে শিশু নিহান (৩) জন্ম থেকে হার্টের সমস্যায় ভুগছে। ১ বছর যাবত্ সে জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ডা. আবুল হোসেনের তত্ত্বাবধানে চিকিত্সাধীন। নিহানের হার্টে ব্লক ধরা পড়েছে। তার ওপেন হার্ট সার্জারি করাতে হবে। এতে অনেক টাকার প্রয়োজন। এত টাকা যোগাড় করা নিহানের দরিদ্র পিতার পক্ষে সম্ভব নয়। তাই তার পিতা সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: একাউন্ট নম্বর-১৯৯.১০৩.৬২৪, ডাচ বাংলা ব্যাংক লিঃ, সোনারগাঁও জনপথ শাখা, উত্তরা, ঢাকা-১২৩০, মোবাইল-০১৯১২৬৩০০৩২।