নান্দাইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫১
নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের ছালুয়াপাড়া গ্রামে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জিয়া উদ্দিন(৩২) নামে মাদ্রাসা শিক্ষককে এলাকাবাসী আটক করে গতকাল বৃহস্পতিবার পুলিশে দিয়েছে। ঐ শিক্ষকের বাড়ি গফরগাঁও উপজেলার কদমরসুলপুর গ্রামে।
মেয়েটির পরিবারের সদস্যরা জানায়, বৃহস্পতিবার সকালে শিশুটি স্থানীয় ছালুয়াপাড়া নূরানী হাফিজিয়া মাদ্রাসায় আরবি পড়তে যায়। সেখানে যাওয়ার পর শিক্ষক জিয়া শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি কান্না শুরু করে। তার কান্না শুনে আশ-পাশের লোকজন এসে অভিযুক্ত জিয়াকে হাতেনাতে ধরে থানা পুলিশকে খবর দেয়। নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোপাল কৃষ্ণ দাস জানান, শিশুটিকে স্থানীয় হাসপাতালে চিকিত্সার ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে।