শোক সংবাদ
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫২
মীর মোহাম্মদ ইকবাল হোসেন
চাঁদপুরের কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ঢাকার মনোয়ারা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও শিল্পপতি আলহাজ্ব মীর মোহাম্মদ ইকবাল হোসেন (৫৫) গতকাল তার নিজস্ব হাসপাতালে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার বাদ জুমা ঢাকার বেইলি রোডের সার্কিট হাউজ টিপটপ মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে বনানী গোরস্থানে তাকে তার বাবার কবরের পাশে দাফন করা হবে। তার মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন।
নুরুন্নবী খান
স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব-উন-নবী খান সোহেলের বাবা রংপুর কারমাইকেল কলেজের গণিত বিভাগের সাবেক অধ্যাপক নুরুন্নবী খান (৮৪) গতকাল বার্ধক্যজনিত কারণে রংপুর মহানগরীর গুপ্তপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন।
ফয়েজ উল্লাহ খান
চট্টগ্রামের বিএনপি নেতা আলহাজ্ব গোলাম মওলা খান বাবলুর চাচা সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেরনগর গ্রামের আলহাজ্ব ফয়েজ উল্লাহ খান (৯৫) বার্ধক্যজনিত কারণে গতকাল জেলার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি ৮ ছেলে, ৩ মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
তফাজ্জল হোসেন তারা মিয়া
কুমিল্লার হোমনা পৌর সভার শ্রীমদ্দি গ্রামের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো. তফাজ্জল হোসেন তারা মিয়া (৮০) গত বুধবার ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি ৩ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন।
সুফিয়া বেগম
কিশোরগঞ্জের কুলিয়ারচর বাজারের কাপড় ব্যবসায়ী শেখ মুজিবুর রহমানের স্ত্রী সুফিয়া বেগম (৬৩) ঢাকার একটি ক্লিনিকে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।