আলাস্কার সেই ‘বিড়াল মেয়র’ কুকুরের কামড়ে আহত

যুক্তরাষ্ট্রের আলাস্কার এক ‘মেয়রকে’ সন্ত্রাসী কিংবা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আক্রমণ করেনি। তার ওপর আক্রমণ করেছে একটি কুকুর! হ্যাঁ, আশ্চর্যজনক হলেও সত্যি গত ১৬ বছর ধরে মেয়রের দায়িত্ব পালন করা বিড়ালটিকে একটি কুকুর আক্রমণ করেছে! স্টাব নামের ওই বিড়ালটি কুকুরের কামড়ে মারাত্মক আহত হয়েছে। ১৬ বছর আগে শহরটির বাসিন্দারা মানুষ পরিচয়ে দায়িত্ব পালন করা মেয়রদের ওপর বিরক্ত হয়ে বিড়ালকে মেয়র পদে ভোট দিয়ে নির্বাচিত করেন। কিন্তু তার ওপর হামলা চালায় একটি কুকুর। স্টাবের মালিক লরি স্টেক জানিয়েছেন, আক্রমণের ফলে স্টাবের ফুঁসফুঁস ও বক্ষাস্থি ক্ষতিগ্রস্থ হয়। শরীরে প্রচন্ড ব্যথা হয়েছে। এ পর্যন্ত মেয়রের চিকিত্সায় দুই হাজার মার্কিন ডলার খরচ হয়েছে বলে জানান স্টেক। হামলার চারদিন পর মেয়র প্রথমবারের মতো শ্বাস-প্রশ্বাস নিতে শুরু করে। এদিকে মেয়রের ওপর হামলার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি ছিল বলে অভিযোগ করেছেন শহরটির বাসিন্দারা! ‘মেয়রকে’ দেখতে বিভিন্ন স্থান থেকে পর্যটকরা শহরে যেতেন। -ইউপিআই