চান্দিনায় ট্রাফিক আইন মেনে চলার কর্মসূচি পালন করল প্রতিবন্ধীরা
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ১৯:১৮
‘ট্রাফিক আইন মেনে চলি, নিরাপদে বাড়ি ফিরি’ এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার চান্দিনায় বিভিন্ন কর্মসূচী পালন করেছে পক্ষাঘাতগ্রস্তরা। বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্টেশন এলাকায় ট্রাফিক আইন অনুসরণ করে পথ চলার জন্য চালক ও যাত্রীদের সচেতনতামূলক মাইকিং, র্যালী ও পথসভা করা হয়।