মধুখালীতে মহিলা পরিষদের মতবিনিময়

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন আখচাষী কল্যাণ সংস্থা ভবনের হল রুমে বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনে ‘তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়নের মাধ্যমে স্থানীয় সরকার শক্তিশালী করার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি বিষয়ক’ স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার সভানেত্রী শাহিদা আকরামের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা পরিষদের লিজা আহম্মেদ, সামছুন্নাহার, মোমেনা মাহফুজ, মঞ্জুয়ারা ছালাম, রিজিয়া হোসেন, প্রেসক্লাব সভাপতি এ, কে এম ইলিয়াস সিদ্দিকী সাংবাদিক মনিরুজ্জামান মন্নু, মতিয়ার রহমান মিঞা প্রমুখ।