নাগেশ্বরীতে জেন্ডার বিষয়ে প্রশিক্ষণ
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ১৯:২০
নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিজেএমএএস) এর আয়োজনে জেন্ডার সংবেদনশীল লিগ্যাল সার্ভিস প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১২টায় নাগেশ্বরী পৌর হলরুমে নুনখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজালাল উদ্দিন মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোল্লা মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজেএমএস এর কো-অর্ডিনেটর এ্যাডভোকেট সোহেল রানা আকন্দ, এমডব্লিউএনআর এর ম্যানেজার রাখাল চন্দ্র দাস প্রমুখ। উপস্থিত ছিলেন প্রকল্পের লোকাল অ্যাডভোকেট আবিদুল হক রোকন, জিনাত আরা বেগম, প্যারালিগ্যাল কর্মী তানিয়া সুলতানা, সান্তনা রাণী, ফরিদা আক্তার, আমিনা বেগমসহ উপজেলার রামখানা ও রায়গঞ্জ ইউনিয়নের সকল ইউপি সদস্য।