প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা প্রস্তুতির নমুনা প্রশ্ন : বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
সিএম মিরাজুল ইসলাম (মিরাজ), প্রভাষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ১৯:২৯
সময় - ২.৩০ ঘণ্টা পূর্ণমান - ১০০
গত বুধবারের পর
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখ ১x৪০ = ৪০
২৬) মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল কোনটি?
(ক) মুক্তিফৌজ (খ) নিয়মিত বাহিনী
(গ) শান্তি কমিটি (ঘ) গেরিলা বাহিনী
২৭)মুক্তিবাহিনী গঠন করা হয় কেন?
(ক) মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য
(খ) দেশ রক্ষার দায়িত্ব পালনের জন্য
(গ) শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য
(ঘ) নিরাপত্তা নিশ্চিত করার জন্য
২৮)ওয়ারী-বটেশ্বরের কয়েক কিলোমিটার বিস্তৃত এলাকায় কী পাওয়া গেছে?
(ক) ছাপাঙ্কিত মুদ্রা (খ) পোড়া মাটির ফলক
(গ) ইস্পাতের ঢাল (ঘ) পিতলের থালা-বাসন
২৯)কোন রাজার শাসন আমলে ‘সোমপুর মহাবিহার’ নির্মিত হয়?
(ক) গোপাল (খ) দেবপাল
(গ) ধর্মপাল (ঘ) মহীপাল
৩০)মহাস্থানগড় কোন সময়কালের বাংলার ইতিহাসের সাক্ষ্য বহন করে?
(ক) খ্রিস্টপূর্ব চার শতক - পনের শতক
(খ) খ্রিস্টপূর্ব তিন শতক - চতুর্দশ শতক
(গ) খ্রিস্টপূর্ব দুই শতক - তেরো শতক
(ঘ) খ্রিস্টপূর্ব দুই শতক - বারো শতক
৩১) ওয়ারি বটেশ্বরে কোন যুগে একটি সভ্যতার যাত্রা শুরু হয়?
(ক) সেন যুগে (খ) পাল যুগে
(গ) মৌর্য যুগে (ঘ) গুপ্ত যুগে
৩২)কত সালে লালবাগ দুর্গের নির্মাণ কাজ শুরু হয়?
(ক) ১৬৫৮ সালে (খ) ১৬৬৮ সালে
(গ) ১৬৭৮ সালে (ঘ) ১৬৮৮ সালে
৩৩) বরেন্দ্র যাদুঘর কোথায় অবস্থিত?
(ক) সিলেট (খ) ঢাকা
(গ) রাজশাহী
৩৪) মহাস্থানগড় কোন আমলে প্রতিষ্ঠিত হয়েছিল?
(ক) পাল আমলে(খ) মৌর্য আমলে
(গ) প্রাচীন যুগে (ঘ) মধ্য যুগে
৩৫)“সোমপুর মহাবিহার” কোথায় অবস্থিত?
(ক) ময়নামতিতে (খ) লালবাগ দুর্গে
(গ) পাহাড়পুরে (ঘ) সোনারগাঁয়ে
৩৬)বাংলাদেশের বৃহত্তম উপজাতি কোনটি?
(ক) সাঁওতাল (খ) গারো
(গ) চাকমা (ঘ) মারমা
৩৭)কোনটি বাংলাদেশি উপজাতি নয়?
(ক) মাওরি (খ) মণিপুরি
(গ) পাঙ্গন (ঘ) খুমি
৩৮) ম্রো জাতিসত্তার সুস্বাদু খাবারের নাম কী?
(ক) ওয়াংলাই (খ) নাপ্পি
(গ) তোরাই (ঘ) কিম
৩৯) বাংলাদেশের কোন উপজাতি মুসলমান?
(ক) চাকমা (খ) ত্রিপুরা
(গ) পাঙ্গন
৪০)ওঁরাওদের সমাজ ব্যবস্থা কোন ধরনের?
(ক) মাতৃতান্ত্রিক (খ) পিতৃতান্ত্রিক
(গ) ধর্মনিরপেক্ষ (ঘ) একটিও নয়
২।শূন্যস্থান পূরণ করঃ ১x১০ = ১০
ক) সার্ক-এর লক্ষ্য হলো সদস্য দেশগুলোর ---- মান উন্নত করা।
খ) বিশ্বে শান্তি রক্ষার দায়িত্ব ----- পরিষদের।
গ)ইউনিসেফ বিশ্বের ---- উন্নয়নে কাজ করে।
ঘ)জাতিসংঘের নিজস্ব কোনো --- বাহিনী নেই।
ঙ)মুক্তিবাহিনী গড়ে উঠেছিল --------- ও বেসামরিক জনগণের মিলিত অংশগ্রহণের মাধ্যমে।
চ)আমরা প্রতিনিয়ত --------- পাকিস্তানিদের হাতে বৈষম্যের শিকার হচ্ছিলাম।
ছ)মহাস্থানগড়ে -- শিলালিপি পাওয়া গেছে।
জ)পাহাড়পুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরাকীর্তিটি ----------- মহাবিহার নামে পরিচিতি।
ঝ) ----- প্রধান দেবতার নাম উব্লাই নাংথউ।
ঞ)গারো নারীদের ঐতিহ্যবাহী ------ নাম আনফেং।
৩.সংক্ষিপ্তভাবে উত্তর দাও ঃ ১x১০= ১০
ক)সার্কের অষ্টম সদস্য রাষ্ট্র কোনটি?
খ)বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
গ)নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র কয়টি ও কী কী?
ঘ) জাতিসংঘ কখন প্রতিষ্ঠিত হয়?
ঙ) নববর্ষে ত্রিপুরারা কোন উত্সব পালন করে?
চ)বীরশ্রেষ্ঠ কী?
ছ)গারো উপজাতি কোন কোন জেলায় বাস করে?
জ)বাংলার প্রাচীনতম শিলালিপি কোনটি?
ঝ)খাসিদের পোশাক সম্পর্কে লিখ।
ঞ)রিসা কাকে বলে?
৪.বর্ণনামূলক প্রশ্ন (‘ঝ’ ও ‘ঞ’ সহ ৮টি প্রশ্নের উত্তর দাও)ঃ ৫x৮= ৪০
ক)গারোদের বাসস্থানের বর্ণনা দাও।
খ)জাতিসংঘের বিভিন্ন সংস্থার কাজের তালিকা তৈরি কর।
গ)জাতিসংঘ প্রতিষ্ঠার কারণ লিখ।।
ঘ)মুজিবনগর সরকার কখন ও কোথায় গঠিত হয়েছিল? এ সরকারে কারা ছিলেন?
ঙ)সার্ক কবে প্রতিষ্ঠিত হয়? সার্কের লক্ষ্য ও উদ্দেশ্য লিখ।
চ)আমাদের মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের গুরুত্ব বর্ণনা কর।
ছ)মহাস্থানগড়ের কয়েকটি ঐতিহাসিক নিদর্শনের বর্ণনা দাও।
জ)বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শনগুলোর প্রতি আমাদের শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন কেন?
ঝ)মুক্তিযুদ্ধের তাত্পর্য ব্যাখ্যা কর।
ঞ) সকল জাতিগোষ্ঠীর মানুষের পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন কেন?