জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার বিজ্ঞান

সৃজনশীল প্রশ্নোত্তর ৩। অয়ন ও নয়ন কিছু রাসায়নিক বিক্রিয়া ঘটালো। বিক্রিয়াগুলো নিম্নরূপ: i. কার্বন + অক্সিজেন তাপ ii. চুনাপাথর তাপ iii. হাইড্রোজেন + অক্সিজেন  iv. জিংক + সালফিউরিক এসিড  ক) খাবার সোডার সংকেত কী? খ) ii. নং বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া ব্যাখ্যা কর। গ) উদ্দীপকের যে বিক্রিয়ায় মৌলিক গ্যাস উত্পন্ন হয় সেটি ব্যাখ্যা কর। ঘ) i ও iii নং বিক্রিয়া দুটি সংযোজন হলেও এদের মধ্যে ভিন্নতা আছে বিশ্লেষণ কর। উত্তর: ক) খাবার সোডার সংকেত হল NaHCo3। খ) চুনাপাথরকে তাপ দিলে চুনাপাথর ভেঙে গিয়ে দুটি নতুন যৌগ ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন-ডাই-অক্সাইড উত্পন্ন হয়। চুনাপাথর তাপ ক্যালসিয়াম অক্সাইড + কার্বন-ডাই-অক্সাইড। যেহেতু এই বিক্রিয়ায় চুনাপাথর ভেঙে গিয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট দুটি ভিন্ন যৌগ উত্পন্ন হয়েছে। তাই এটি বিয়োজন বিক্রিয়া অর্থাত্ ii নং বিক্রিয়াটি বিয়োজন বিক্রিয়া। গ) উদ্দীপকে প্রদত্ত বিক্রিয়াগুলো হল— i. কার্বন + অক্সিজেন তাপ কার্বন-ডাই-অক্সাইড ii. চুনাপাথর তাপ ক্যালসিয়াম অক্সাইড + কার্বন-ডাই-অক্সাইড iii. হাইড্রোজেন + অক্সিজেন পানি iv. জিংক + সালফিউরিক এসিড জিংক সালফেট + হাইড্রোজেন গ্যাস। উদ্দীপকের প্রদত্ত বিক্রিয়াগুলোর মধ্যে দেখা যাচ্ছে iv নং বিক্রিয়ায় মৌলিক গ্যাস উত্পন্ন হয়। কারণ মৌলিক গ্যাসের সংজ্ঞা হতে আমরা জানি, একই মৌলের দুটি পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে যে গ্যাস উত্পন্ন করে তাই মৌলিক গ্যাস। যেহেতু হাইড্রোজেনের দুটি পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়েছে তাই এটি মৌলিক গ্যাস। iv. নং বিক্রিয়া হতে দেখা যায়, জিংক সালফিউরিক এসিডের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে জিংক সালফেট উত্পন্ন করেছে। যে রাসায়নিক বিক্রিয়ায় একটি মৌল কোন যৌগ থেকে অপর একটি মৌলকে প্রতিস্থাপন করে বা সরিয়ে নিজে জায়গা দখল করে তাকে প্রতিস্থাপন বলে। অতএব iv নং বিক্রিয়াটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া। ঘ এর উত্তর আগামীকাল