ভেজালকারীদের কঠোর শাস্তি দিন

ভেজালবিরোধী অভিযান চলছে। ভেজালকারীরা ধরা পড়ছে। শুধু জরিমানা আর সাবধান করে গেলে তো চলবে না।  ভেজালকারীদের লাজলজ্জা বলতে কিছুই নাই। তারা কিছুতেই পথে আসছে না। তাই ভেজাল খাদ্যপণ্য পাওয়ার সঙ্গে সঙ্গে দোকান আর উত্পাদন কারখানা থেকে মালামাল জব্দ করে ভালো পণ্যগুলো এতিমখানায় দিয়ে ভেজাল পণ্য জনসমক্ষে  পুড়িয়ে ফেলতে হবে। এবং মালিক ও কর্মচারীদের ১০ বছরের জন্য লাল দালানে পাঠাতে হবে। সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষ এরকম ব্যবস্থা নিতে পারলে ভেজালবিরোধী অভিযান সফল হবে, নচেত্ নয়। কারণ ভেজাল পণ্য উত্পাদনকারীদের স্বভাব-চরিত্র কুকুরের লেজের মতো। এরা দেশের দুশমন ।

লিয়াকত হোসেন খোকন , ঢাকা