গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৫৪
কারও বাড়িতে কিংবা কোনো কারখানায় আগুন লাগার পর অধিবাসী কিংবা কর্মীদের নিরাপদে উদ্ধার করার দায়িত্বটি বর্তায় অগ্নি নির্বাপক কর্মীদের ওপরই। আর এই অগ্নিনির্বাপক কর্মী ও স্বেচ্ছাসেবকদের নিয়েই প্রতিবছর বিশেষ এক সম্মেলনের আয়োজন করা হয় জার্মানিতে। মজার বিষয় হলো, গেল বছরের শেষার্ধে জার্মানির রিসোর্ট ইন সলতাউতে অবস্থিত হেইড পার্কে বাত্সরিক এই আয়োজনের মধ্য দিয়েই জন্ম হয়েছে নতুন এক রেকর্ডের। এদিন জার্মানির বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হওয়া ৯,৭৬৮ জন স্বেচ্ছাসেবী জুনিয়র ফায়ারফাইটার বা অগ্নিনির্বাপন কর্মীর সমাবেশের মধ্য দিয়ে সবচেয়ে বেশি সংখ্যক অগ্নিনির্বাপণ কর্মীর সমাবেশের রেকর্ড স্থাপিত হয়।