ভিয়েতনামে বন্যায় ২১ জনের মৃত্যু

ভিয়েতনামের উত্তরাঞ্চলে বন্যা ও ভূমিধসে অন্তত ২১ জন মারা গেছে। শুক্রবার দেশটির দুর্যোগ কর্মকর্তারা জানায়, প্রাণহানি ছাড়াও প্রায় ৩৭টি বাড়ি ঘর ধ্বংস এবং ১৭শ’ হেক্টর আবাদি জমি বিনষ্ট হয়েছে। সরকারি সংবাদ মাধ্যমে বলা হয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় লাও চাই প্রদেশে ৩ বছরের এক বালকসহ ৯ জন মারা গেছে। এছাড়া পর্যটন শহর সাপায় নিখোঁজ দুই জনকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।