সংবাদ কণিকা
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ২০:৩২
হূদরোগীদের বাঁচাবে ড্রোন
মানুষবিহীন বিমান বা ড্রোনকে ব্যবহার করা যেতে পারে মানুষের সেবায়, এমন খবর জানাচ্ছে জার্মান অলাভজনক প্রতিষ্ঠান ডেফিনেটজ। মানুষ হূদরোগে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে সাহায্য করতে ছুটে যাবে, এমন ড্রোন বানিয়েছে প্রতিষ্ঠানটি। হূদরোগীকে স্থানান্তরে বা তার কাছে চিকিত্সা পৌঁছে দেয়ায় যে সময়ের অপচয় হয়, তাতে সহজেই আক্রান্ত ব্যক্তি ঢলে পড়তে পারেন মৃত্যুর কোলে। এসব চিন্তা থেকেই জার্মানির অলাভজনক প্রতিষ্ঠান ডেফিনেটজ তৈরি করেছে ডেফিকপ্টার। আর তাদেরকে এ ড্রোনটি নির্মাণে সাহায্য করেছে ড্রোন উন্নয়ন প্রতিষ্ঠান হাইট টেক। —রয়টার্স
ব্রিটিশ মুসলিম সমাজে বিভক্তি
ব্রিটেনের মুসলিম সমাজের মধ্যে গোষ্ঠীগত বিভক্তি নতুন করে আলোচনায় উঠে আসছে। সমপ্রতি কিছু মসজিদে একাধিক মৃত ব্যক্তির জানাজা পড়াতে অস্বীকৃতি জানানোর ঘটনায়— এ নিয়ে মুসলিম সমপ্রদায়ের ভিতরেই বিতর্ক শুরু হয়েছে। ব্রিটিশ মুসলিমদের মধ্যে সুন্নি, শিয়া বা আহমদিয়াদের মতো বিভিন্ন গোষ্ঠী রয়েছে এবং একে কেন্দ্র করে সমাজে যে বিভক্তি তৈরি হয়েছে, অনেকেই এখন তার অবসানের আহ্বান জানিয়েছেন। —বিবিসি
গাড়িও হতে পারে হ্যাকড
বিশ্বের অনেক আধুনিক গাড়িই এখন কম্পিউটারের সহায়তায় নিয়ন্ত্রিত হয়। এসব গাড়ির নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করেছে হ্যাকাররা। হ্যাকাররা চাইলেই এখন গাড়ির কম্পিউটার সিস্টেম হ্যাক করতে পারে। শুধু একটি ল্যাপটপের সাহায্যেই হ্যাকাররা গাড়ির গতি নিয়ন্ত্রণ থেকে শুরু করে গাড়ির ইঞ্জিন পর্যন্ত বন্ধ করে দিতে পারে। — ইয়াহু নিউজ