কানাডার চিঠি

মন্ট্রিয়লে শেষ হলো জমজমাট ফোবানা

গত রবিবার মন্ট্রিয়লে শেষ হলো জমজমাট ফোবানা। ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা-২৭তম ফোবানার সম্মেলন শুরু হইয়েছিল গত ৩১ আগস্ট। স্থানীয় অলিম্পিক স্টেডিয়ামের পিয়ের সারবনো সেন্টারে মন্ট্রিয়ল সিটি হলের বিরোধী দলের নেত্রী মাদাম লুই হ্যারেল এ সম্মেলন উদ্বোধন করেন। মন্ট্রিয়েল ফোবানা সম্মেলনে গানে গানে মাত করলেন জনপ্রিয় ব্যান্ড মাইলস, শিল্পী মমতাজ, শিল্পী ডা. অরূপ রতন চৌধুরী ও ভারতের সারেগামাপার চ্যম্পিয়ন দেবজিত্ ভট্টাচার্য। অপর দিকে যুক্তরাষ্ট্রের আটলান্টাতেই অনুষ্ঠিত হলো আরো একটি ফোবানা। এ ছাড়া গত রবিবার টরন্টোস্থ সাপ্তাহিক আজকাল কার্যালয়ে বিশিষ্ট সংগীতজ্ঞ ড করুণাময় গোস্বামীকে সংবর্ধণা দেওয়া হয়। সৈয়দ মোহাম্মদ গাফফারের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে করুণাময় রবীন্দ্রনাথের চিন্তা, চেতনা, দর্শণ নিয়ে প্রাণবন্ত আলোকপাত করেন। পরে কবিতা পাঠ করেন শেখর-ই-গোমেজ, মেহরাব রহমান, আহমদ হোসেন প্রমুখ। আর সংগীত পরিবেশণ করেন সুমী বর্মণ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সুব্রত নন্দী।