সাইফুলের ‘মায়াজাল’
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ২০:৫৪
তরুণ প্রতিভাবান কণ্ঠশিল্পী সাইফুলের প্রথম একক অ্যালবাম প্রকাশ হলো সম্প্রতি। ‘মায়াজাল’ শিরোনামের এই অ্যালবামটি ৮টি গান দিয়ে সাজানো। গানগুলোর শিরোনাম হলো—‘প্রথম দেখার দিন’, ‘আমি এক যাযাবর’, ‘স্বপ্ন ছেয়ে জয়’, ‘আমি একাকী জীবনের পথে যেতে’, ‘তোমার সাথে এইতো শেষ দেখা’, ‘মন যে তোমায় কাছে পেতে’, ‘জীবন ছলের পথে যদি’, ‘এখন তোমাকে আর আগের মতো’। নিজের অ্যালবাম প্রসঙ্গে বলেন, ‘খুব ছোটবেলা থেকে গানের প্রতি প্রচণ্ড ঝোক ছিল। ওস্তাদ আমানুল্লাহ খানের কাছে সংগীত চর্চা করি। এই চর্চার ধারাবাহিকতায় ওস্তাদ আকতার সাদমানির তত্তাবধানে কণ্ঠ সাধন করি। খ্যাতিমান মানুষদের সান্নিধ্য পাওয়ার পাশাপাশি সংগীত পরিচালক দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সুরে গান গাওয়ার সুযোগ পাই। আমার এই প্রথম একক অ্যালবামটি নিয়ে আমি বেশ আশাবাদী।’